ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!

  • প্রকাশের সময় : Oct 17, 2026 ইং
আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক! ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই দারুণ সক্রিয়। মাঝেমধ্যেই নানা চমকপ্রদ পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি। তবে এবার তিনি যা করলেন, তাতে রীতিমতো নড়েচড়ে বসেছেন তার অনুরাগীরা। ফেসবুকে ছবি প্রকাশ করে তিনি ক্যাপশন দিয়েছেন- ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’

স্বাভাবিকভাবেই এমন ক্যাপশন দেখে নেটপাড়ায় হইচই পড়ে গেছে। তবে পুরো ঘটনার আসল মোড় লুকিয়ে আছে ছবির ভেতরে। ছবিগুলোতে চমকের সঙ্গে অন্য কেউ নন, দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভকে!

চমকের প্রোফাইলে ঘুরপাক খাওয়া ছবিগুলোতে দেখা যায়, চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে একটি সুসজ্জিত হোটেল রুমে অবস্থান করছেন। একটি ছবিতে দুজনকে বেশ প্রাণোচ্ছল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অন্য আরেকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে পর্দার এই জনপ্রিয় নায়ক পরম যত্নে নায়িকাকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন। দুজনের মধ্যকার এই অনস্ক্রিন রসায়ন এবং অফস্ক্রিন খুনসুটি মুহূর্তেই অন্তর্জালে ছড়িয়ে যায়।এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে রহস্য জিইয়ে রেখে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’ এ ব্যাপারে নায়িকার সাড়া পাওয়া গেলেও মুখে কুলুপ এঁটেছেন নায়ক!চমকের এই পোস্টের পর নেটদুনিয়ায় যেমন হাসির রোল উঠেছে, ঠিক তেমনই তৈরি হয়েছে এক রহস্যময় ধোঁয়াশা। তবে কি সত্যিই এটা কোনো নাটক বা সিনেমার শুটিংয়ের দৃশ্য? নাকি ঢাকাই সিনেমার এই ড্যাশিং হিরোর সঙ্গে বাস্তবেও নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী? এই মধুর রহস্যের জট খুলতে এবং আসল সত্যিটা জানতে ভক্তদের আরও কিছুদিন অধীর আগ্রহে অপেক্ষা করতেই হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধান

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধান

ad300