ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

ছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশা

  • প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
ছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউডের এক সময়ের হার্টথ্রব ও আবেদনময়ী মডেল-অভিনেত্রী বিপাশা বসু ভাঙছেন ছয় বছরের বিরতি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী। অ্যামাজন প্রাইম ভিডিওর একটি নতুন ক্রাইম ড্রামা সিরিজের হাত ধরেই তার ফেরা। ওটিটি প্ল্যাটফর্মের এই ঘোষণায় উচ্ছ্বসিত তার অনুরাগীরা।

পরিচালক হংসল মেহতার পরিচালনায় এই সিরিজে বিপাশার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি কৌশল ও বিশাল জেঠওয়াকে। ১২ অক্টোবর (সোমবার) ওটিটি চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের কাজ শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়। বর্তমানে শুটিংয়ের কাজ চলছে জোরেশোরে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর। অলমাইটি মোশন পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন প্রভলিন সান্ধু।

উল্লেখ্য, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল বিপাশাকে। অন্যদিকে, তার অভিনীত শেষ সিনেমা ‘অ্যালন’ মুক্তি পেয়েছিল প্রায় ১১ বছর আগে, ২০১৫ সালে। তার পর থেকেই বড় পর্দা বা ওটিটি থেকে দূরে ছিলেন আবেদনময়ী এই তারকা।

নতুন সিরিজটির গল্প আবর্তিত হয়েছে একটি ছোট শহরের মাদক পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে। মাদক সাম্রাজ্যের রোমহর্ষক কাহিনিই তুলে ধরা হবে এখানে। সিরিজে সানি কৌশলকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেলেও বিপাশা বসু কোন চরিত্রে অভিনয় করছেন বা সিরিজটির নাম কী, তা এখনো নির্মাতাদের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে।

এদিকে, অভিনয়ের খবরের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার একটি সামাজিকমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে নতুন করে চর্চায় উঠে এসেছেন বিপাশা। অভিনেত্রীর একটি ডিজিটাল কভার শেয়ার করে তার অ্যাথলেটিক ফিটনেস, পেশিবহুল শরীর এবং স্বতন্ত্র ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন মাসাবা। মাসাবার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

দীর্ঘ বিরতির পর বিপাশার এই কামব্যাকের খবরে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। এখন শুধু অপেক্ষা, বলিউড মাতানো বাঙালি নায়িকার নতুন জাদুকরী উপস্থিতি দেখার।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ