ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

ঢাকা মাতাবেন পপ তারকা ওটিলিয়া

  • প্রকাশের সময় : Nov 16, 2026 ইং
ঢাকা মাতাবেন পপ তারকা ওটিলিয়া ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ফের ঢাকায় আসছেন। ২০২২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে চলতি মাসেই ঢাকার মঞ্চে গান শোনাবেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। তাকে নিয়ে ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কনসার্টের তারিখ নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। জানা গেছে, আগামী ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন এই তারকা। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

আয়োজন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ জানিয়েছেন, ইতিমধ্যে মন্ত্রণালয়ে অনুষ্ঠানের অনুমতির আবেদন প্রক্রিয়া চলমান। আশা করছি কিছুদিনের মধ্যেই সেটা হয়ে যাবে। এরপরই আমরা টিকিট ওপেন করব। এর আগে গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তার অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন।

এর পর থেকেই বাংলাদেশে তার ভক্তদের মধ্যে বাড়তে থাকে আগ্রহ ও উচ্ছ্বাস। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মঞ্চে ফিরছেন এই পপতারকা। ‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। গানটি প্রকাশের পর দ্রুতই বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ