ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

‘কন্যা’র ইতিবাচক সাড়ায় কেঁদেছিলাম : নুসরাত ফারিয়া

  • প্রকাশের সময় : Nov 11, 2026 ইং
‘কন্যা’র ইতিবাচক সাড়ায় কেঁদেছিলাম : নুসরাত ফারিয়া ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ইউটিউবে ১০ কোটি বা ১০০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ‘কন্যা’ গান। ‘জ্বীন ৩’ সিনেমার জন্য তৈরি গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। এই সাফল্যে আনন্দিত অভিনেত্রী নুসরাত ফারিয়া জানিয়েছেন, গানটি প্রকাশের পর দর্শকের ইতিবাচক মন্তব্য দেখে আবেগ ধরে রাখতে পারেননি। একপর্যায়ে কেঁদেও ফেলেছিলেন তিনি।

সম্প্রতি চ্যানেল আইয়ের সঙ্গে আলাপকালে গানটির সাফল্য ও প্রকাশের সময়কার কঠিন দিনগুলোর স্মৃতিচারণ করেন ফারিয়া। তিনি জানান, ২০২৫ সালে গানটি প্রকাশের সময় ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। অসুস্থ ছিলেন তার বাবা। একই সময়ে নিজের নামও মামলায় দেখতে হয়েছিল তাকে।

সেই সময়ের কথা বলতে গিয়ে ফারিয়া বলেন, ‘তখন আমার বাবার শরীর খারাপ ছিল, নিজের নাম মামলায় দেখি। ওই সময়টা আমার জীবনের অনেক কঠিন সময় ছিল। তখন আমি নিজে নিজে শুধু একটি বিষয়ই ভাবতাম, আমার লড়ে যাওয়ার অস্ত্র ছিল, আমি মনোবল নিয়ে কতটা কঠিন পরিস্থিতি পরিশ্রমের মাধ্যমে মোকাবিলা করতে পারি।’

গানটি প্রকাশের দিনের স্মৃতিও তুলে ধরেছেন অভিনেত্রী। তার ভাষ্য, ইফতারের পর পর্দায় গানটি দেখার সময় দর্শকদের ইতিবাচক মন্তব্য চোখে পড়ে। সেসব প্রতিক্রিয়া তাকে আবেগাপ্লুত করে তোলে। কেঁদেও ফেলেছিলেন তিনি।

ফারিয়া বলেন, ‘গানটি রিলিজের সময় ইফতারের পর পর্দায় দেখার পর খেয়াল করি দর্শকদের পজিটিভ কমেন্টস। সেগুলো আমাকে আবেগী করেছিল, আমি কেঁদেছিলাম। আসলে স্ক্রিনে একটি ভালো কাজের পেছনে আমাদের নিরলস শ্রম থাকে। সিনেমার গান এভাবে ১০০ মিলিয়নের বেশি দর্শকের কাছে পৌঁছানো অনেক বড় প্রাপ্তি বলে মনে করি। আমি মনে করি, এটা অনেক বড় ভালোবাসা।’

গানটির দৃশ্যায়নে ঈদ, বৈশাখ ও ফাল্গুনসহ বিভিন্ন উৎসবের আবহ তুলে ধরা হয়েছে। ফারিয়ার মতে, এই ভিজ্যুয়াল ভাবনা গানটিকে নানা উৎসবে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে।

গানটির সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসাকেই বড় করে দেখছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এই কাজটি সঠিক মেরিটের কারণে দর্শকের কাছে ভালোবাসা পেয়েছে। দর্শকের কাছে আমি খুবই গ্রেটফুল। আগামীতে আরও একটি নাচের গান নিয়ে আসছি।’

গত বছরের ১৭ মার্চ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘কন্যা’। প্রকাশের মাত্র ২০ দিনের মধ্যে গানটি এক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করে। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটিতে।

‘জ্বীন ৩’ সিনেমায় নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করেছেন সজল। গানটির দৃশ্যে দেখা গেছে দুজনকেই। এতে ঠোঁট মিলিয়েছেন ফারিয়া। রঙিন পোশাক, উৎসবের আবহ ও প্রাণবন্ত পরিবেশের কারণে প্রকাশের পর গানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। শোবিজ অঙ্গনের অনেক তারকাও গানটির প্রশংসা করেছিলেন।

‘কন্যা’ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।

শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি গানটির জনপ্রিয়তা। বিয়ে, গায়েহলুদসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক আয়োজনে গানটি নিয়মিত বাজতে শুরু করে। উৎসবের অনুষঙ্গ হয়ে ওঠায় সিনেমার বাইরেও শ্রোতাদের মধ্যে জায়গা করে নেয় এটি।

প্রথমবার এক কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করার পর জাজ মাল্টিমিডিয়া গানটি নিয়ে বলেছিল, ‘কন্যা’ এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে গাওয়া, নাচা ও বাজানো যাবে। গানটির মালিক বাংলা ভাষাভাষী সব মানুষ। ইউটিউবে ১০ কোটি ভিউয়ের অর্জন সেই বক্তব্যকে নতুন করে আলোচনায় এনেছে।

হরর ঘরানার সিনেমা ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সহ-প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স