ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

  • প্রকাশের সময় : Jul 9, 2026 ইং
ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

ইরাকের পবিত্র নগরী নাজাফ থেকে ইরানের মাশহাদে নিয়ে যাওয়া হচ্ছে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, ইরান ও ইরাকে ছয় দিনব্যাপী চলা শেষকৃত্য অনুষ্ঠানের চূড়ান্ত ধাপ হিসেবে এই কফিন স্থানান্তর করা হচ্ছে। এর আগে নাজাফ ও কারবালাসহ দুই দেশের বিভিন্ন শহরে শোকানুষ্ঠান ও ধর্মীয় আচার পালিত হয়।

খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানান, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারের কাছে দাফন করা হয়। সেই ইচ্ছা অনুযায়ী আজ মাশহাদে তার দাফন সম্পন্ন হবে।গত শুক্রবার থেকে খামেনির শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে খামেনি, তার এক মেয়ে ও তার ১৪ মাস বয়সী সন্তান, তার এক জামাতা এবং মোজতবার স্ত্রীর কফিন ইরানের কর্মকর্তা এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল। সোমবারের বিশাল শোকযাত্রার আগে শনি ও রোববারও বড় আকারের অনুষ্ঠান হয়। এরপর ইরাকেও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল রাজপথে নেমে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওইদিনই ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালালে বড় আকারের যুদ্ধ বেধে যায়। যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষতি হলেও টিকে যায় তাদের শাসন কাঠামো। গত মাসে একটি প্রাথমিক শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটলে হরমুজ প্রণালির মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নতুন প্রভাব খাটিয়ে নিজেদের বিজয় দাবি করে ইরান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ