সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে অতীতে দুইবার হত্যাচেষ্টা হয়েছে। সাম্প্রতিক ঘটনাটির সঙ্গে তার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো জানা যায়নি। তবে তিনি দাবি করেন, ইতিহাসে সাধারণত ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিরাই এ ধরনের হামলার লক্ষ্য হন।
ট্রাম্প এ প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উদাহরণ টেনে বলেন, “বড় ও প্রভাবশালী নেতৃত্বই বেশি ঝুঁকিতে থাকে।” তিনি আরও বলেন, এমন পরিস্থিতি কঠিন হলেও এটি দায়িত্বের অংশ।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে ভেঙে পড়েননি এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন। তার ভাষায়, “আমি বিষয়গুলোকে যেমন আছে তেমনভাবেই দেখি।”
ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস ও এফবিআই। তবে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে উদ্দেশ্য বা সন্দেহভাজনদের বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তথ্যসূত্র : বিবিসি
নিউজ ডেস্ক: