ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

জননিরাপত্তায় কঠোর অবস্থানে আনসার-ভিডিপি, তিন জেলায় ১৮ প্লাটুন মোতায়েন

  • প্রকাশের সময় : Nov 17, 2026 ইং
জননিরাপত্তায় কঠোর  অবস্থানে আনসার-ভিডিপি, তিন জেলায় ১৮ প্লাটুন মোতায়েন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন, কোনো কিছুই বরদাশত করা হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সৃষ্ট শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় সমন্বিতভাবে কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সরাসরি নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও সুশৃঙ্খল আনসার ব্যাটালিয়ন সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন। কেপিআই-ভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা নির্ধারিত স্থানে স্ট্যাটিক ডিউটি পালন করছেন। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে নিয়মিত টহলের মাধ্যমে যানবাহন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে ভূমিকা রাখছেন। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তাঁদের সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।

মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে মোতায়েন করা সদস্যদের দায়িত্ব পালনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কার্যকর সমন্বয় বজায় রাখার পাশাপাশি তাঁরা নিরাপত্তাব্যবস্থার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছেন। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী আনসার ব্যাটালিয়ন সদস্যরা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছেন। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বদ্ধপরিকর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স