ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

মির্জা আব্বাসের বহিষ্কার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রকাশের সময় : Jan 27, 2026 ইং
মির্জা আব্বাসের বহিষ্কার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
1768459961horizontal2.png
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহিষ্কার করতে দলের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।সকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর রাজধানীর হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে পরিকল্পিতভাবে আমাদের হামলা করা হয়েছে।ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা করেছেন। মির্জা আব্বাসের ভাগ্নে নেতৃত্ব দিয়েছেন। তাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট আহ্বান করবো, মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করুন।সকালের ঘটনাটি প্রসঙ্গে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, হাবীবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে। এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটে।আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স