মো:শহিদুল ইসলাম
আসন্ন ৩ নং দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: সাইফুল ইসলামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় মো: সাইফুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করবেন। তিনি এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে জনগণের সহযোগিতা কামনা করেন।
তিনি, আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। স্থানীয় বাসিন্দাদের মতে, জনসেবামূলক কর্মকাণ্ড, সামাজিক দায়িত্ববোধ এবং মানুষের পাশে থাকার মানসিকতার কারণে মো: সাইফুল ইসলাম ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অনেকেই আশা প্রকাশ করেন যে, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে তারা তাকে আগামী দিনের মেম্বার হিসেবে দেখতে চান।
উপস্থিত বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে মো: সাইফুল ইসলামের ভূমিকা প্রশংসনীয়। তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত তুলে ধরেন। এ সময় মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে মো: সাইফুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক: