ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি কঙ্গোতে ইবোলার ভয়াবহ অবস্থা, মৃত্যু ৮৮ এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

রাকসুর অভ্যন্তরীণ বিষয় নিয়ে দ্বন্দ্ব, ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ

  • প্রকাশের সময় : May 3, 2026 ইং
রাকসুর অভ্যন্তরীণ বিষয় নিয়ে দ্বন্দ্ব, ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ ছবির ক্যাপশন: বাঁ থেকে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জিএস সালাউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

এর আগে গত ৬ এপ্রিল রাকসু আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে : সংকট পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অংশ নেন। ওই অনুষ্ঠানের ব্যানারে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য জিএস সালাউদ্দিন আম্মার এবং শিবির-সমর্থিত প্যানেলের পরাজিত জিএস (বর্তমানে সিনেট সদস্য) ফাহিম রেজার নাম ছিল। এতে আপত্তি থাকায় আম্মার ওই প্রোগ্রামে অংশ নেননি বলে জানা যায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জিএসের অভিযোগকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘শিবির-সমর্থিত প্যানেলের বাইরে থাকা সদস্যদের মতামত উপেক্ষার কোনো নির্দিষ্ট উদাহরণ জিএস দিতে পারেননি; বরং তার ইশতেহার বাস্তবায়নে সবাই সহযোগিতা করছে।’

তিনি আরও বলেন, ‘আমি ভিপির কনসার্নে নাকি প্রোগ্রাম আয়োজন ও অতিথি নির্বাচন করে থাকে। এটাও ভিত্তিহীন ও খাপছাড়া কথা বলল। ভিপি-জিএস-এর উপস্থিতিতে রাকসু সভাপতির অনুমতিতে সম্পাদকগণ তাদের অ্যাজেন্ডা পাস করিয়ে নেয়। পরবর্তীকালে, সম্পাদকগণ নিজের ইচ্ছেমতো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে, যেখানে আমাকে ও আম্মারকে অতিথি বা আলোচক হিসেবে আমন্ত্রণ করে থাকে। এভাবেই রাকসু ফাংশন করছে। এটাই এখনকার রাকসুর প্রতিষ্ঠিত নিয়ম। অথচ, আম্মার বলল ভিপির কনসার্নে প্রোগ্রাম ও অতিথি নির্বাচন হয়। এটা বাজারি কথা ছাড়া আর কিছুই না।’

ভিপি জাহিদ আরও বলেন, ‘রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগ থেকে গণভোট নিয়ে যে সেমিনার হয়েছে, সেখানে সে নাকি ইচ্ছা করেই উপস্থিত হয় না। অথচ ব্যক্তিগত কারণ দেখিয়ে আমার কাছ থেকে ছুটি নিয়েছে। মিডিয়ায় এক কথা, রাকসু অধিবেশনে আরেক কথা এটা রাকসুর প্রতিনিধির বক্তব্য হতে পারে না।’

জিএসের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে ভিপি জাহিদ বলেন, ‘সালাউদ্দিন আম্মার অতীতেও এমনটা করেছে। তখন জবাব দেইনি। জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করিনি। কিন্তু সে দিনদিন লাগামহীন ভুলভাল কথা বলছে, যা মিথ্যা অপবাদতুল্য। সালাউদ্দিন আম্মারের অবহেলাজনিত কাজের ফিরিস্তি অনেক বড়। সে কথা বলা শুরু করলে, শেষ হবে না। সালাউদ্দিন আম্মার যেভাবে মিডিয়ায় বানোয়াট, অপতথ্য ও মনগড়া কথা দিয়ে সরব, সেভাবে যদি রাকসুর কাজে মনোযোগ দিতো তাহলে রাকসুর সম্পাদকদের কাজ অনেকটা সহজ হয়ে যেত।’

রাকসুর জিএসের এসব অভিযোগ নাকচ করেছেন রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন জোহাও।

তিনি বলেন, ‘নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে গিয়ে জিএস অন্যদের দোষারোপ করছেন। তার স্বেচ্ছাচারিতার বিরোধিতা করলেই সেটাকে তিনি নিজের বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখান।’

তিনি আরও বলেন, ‘জিএস এখন জাতীয় রাজনীতি নিয়ে মুখিয়ে আছে। তাই ক্যাম্পাসের ব্যাপার তাকে গুটিয়ে ফেলতে হবে। আর সেটার প্রথম চাল এটাই যে নিজেকে মাইনাস প্লেয়ার হিসেবে উপস্থাপন করবে। এছাড়া সে নিজেও অনেকদিন আলোচনার বাইরে আছে। আলোচনায় আসাটাও খুব জরুরি। তা নাহলে প্রায় একমাস আগের একটি আয়োজনের ইস্যু টেনে মিডিয়ায় এমন বক্তব্য দেওয়ার কোনো কারণই দেখি না।’

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শিবির-সমর্থিত প্যানেল। নির্বাচনে ২৩টি পদের মধ্যে ভিপি-এজিএস সহ ২০টিতেই জয় পেয়েছে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও ছাত্রদলের প্রার্থীরা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স