ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন গায়িকা!

  • প্রকাশের সময় : May 20, 2026 ইং
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন গায়িকা! ছবির ক্যাপশন: পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
ভারতের লুধিয়ানার একটি খাল থেকে গায়িকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২৯ বছর বয়সে ইন্দর কৌরের জীবনের এ ভয়াবহ পরিণতি চাঞ্চল্য তৈরি করেছে পাঞ্জাবজুড়ে।ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ফোর্ড ফিগো গাড়ি নিয়ে গত ১৩ মে রাতে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ইন্দর। গভীর রাত পেরোলেও আর বাড়ি ফেরেন না। পরিবার অপহরণের আশঙ্কা করে পুলিশকে জানালে নিখোঁজের ৬ দিন পর খালে পাওয়া যায় গায়িকার মরদেহ।
 
পারিবারের দাবি, ইন্দরকে খুন করেছেন সুখবিন্দর সিং। প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামে মোগা জেলার ভালুর গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিংয়ের সঙ্গে পরিচয় হয় ইন্দরের। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু কিছুদিন পর ইন্দর জানতে পারেন যে, সুখবিন্দর বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। এরপরই নিজেকে সম্পর্ক থেকে গুটিয়ে নেন ইন্দর।
 
পরিবারের অভিযোগ, সুখবিন্দর বিষয়টি মেনে নিতে পারেনি। তাই বিয়ের জন্য ইন্দরকে ক্রমাগত চাপ দিতে শুরু করে কিন্তু ইন্দর সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। এরপরই ক্ষীপ্ত হয়ে সুখবিন্দর ইন্দরকে বিভিন্নভাবে লাগাতার হুমকি দিতে শুরু করে।
 
গায়িকার ভাই যতিন্দর সিং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ভাইয়ের দাবি, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় সুখবিন্দর ও তার সহযোগীরা ইন্দরকে বন্দুক দেখিয়ে অপহরণ করে এবং পরে তাকে নির্মমভাবে খুন করে লাশ খালে ফেলে দিয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্য নিয়েই কানাডা থেকে সরাসরি ভারতে না এসে প্রথমে নেপাল আসেন সুখবিন্দর। এরপর দেশটির সীমান্ত পার হয়ে পাঞ্জাবে এসে নৃশংসভাবে খুন করেন ইন্দরকে। এরপর আবার ফিরে যান কানাডায়।
 
এ ঘটনায় অপহরণ, খুন, ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দোষীকে আইনের আওতায় আনতে তদন্ত চলমান রেখেছে পাঞ্জাব পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য

মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য

ad300