ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

রাজধানীর মোহাম্মদপুরে ‘ডট ইন্টারনেট’ অফিসে মাস্কধারীদের হামলা, মালামাল লুট

  • প্রকাশের সময় : Jun 10, 2026 ইং
রাজধানীর মোহাম্মদপুরে ‘ডট ইন্টারনেট’ অফিসে মাস্কধারীদের হামলা, মালামাল লুট ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
স্টাফ রিপোর্টার, ঢাকা: 

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট অফিসে একদল মাস্ক পরিহিত অজ্ঞাতনামা দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এ সময় তারা অফিসের দুই কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়ে আহত করে এবং মোবাইল ফোন সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে ২০-২৫ জনের একটি দল মাস্ক পরা অবস্থায় জোরপূর্বক প্রবেশ করে। দুর্বৃত্তরা অনধিকার প্রবেশ করেই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর প্রদীপ ঢালী এবং সিটিও মো. মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে।

সে সময় অফিসে উপস্থিত এ্যাকাউন্ট ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের আসার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি মোবাইল ফোন চুরি করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্পোরেট কো-অর্ডিনেটর অফিসার মো. ছগির হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ আসামিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে

ad300