ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

  • প্রকাশের সময় : Feb 4, 2026 ইং
শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি।ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের সঙ্গে নাম জড়িয়ে নানা সময় মুখরোচক আলোচনা হলেও সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফারিয়া। তার ভাষ্য, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি-সবটাই কাজের জায়গা থেকেই।’প্রায় পাঁচ বছর আগে মুক্তি পাওয়া ‘শাহেনশাহ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এরপর আর কোনো সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি। কেন এই জুটিকে পর্দায় ফের দেখা যায় না- এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়।ফারিয়া বলেন, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’এদিকে একই সাক্ষাৎকারে জীবনের এক কঠিন সময়ের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন এই অভিনেত্রী। জেলে থাকার সময়ের স্মৃতি তুলে ধরে ফারিয়া বলেন, সেখানে সবার কাছ থেকে তিনি অপ্রত্যাশিত সহানুভূতি ও ভালোবাসা পেয়েছেন।তার ভাষ্য, ‘জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনো তাদের সঙ্গে দেখা হবে কি না, তা-ও জানি না।’

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স