ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

  • প্রকাশের সময় : Jul 15, 2026 ইং
আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর চারটায় অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্যোগের মুহূর্তে সবার আগে এগিয়ে আসেন ইপিজেডে দায়িত্বরত আনসার সদস্যরা। ক্যাম্প ইনচার্জ পিসি মোঃ শাহিন সরকারের নেতৃত্বে এপিসি আলমগীর, আনসার সদস্য শান্ত, মঞ্জুরল, রাসেল, আজাদ, মোস্তাক ও রফিকুলসহ ১৪-১৫ জনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা শুরু করেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। আনসার সদস্যরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ সময় আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যান। যৌথ প্রচেষ্টায় সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আনসার বাহিনীর এই বীরত্বপূর্ণ ও দ্রুত পদক্ষেপের কারণে আরও ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ইপিজেড। তাদের এই তড়িৎ তৎপরতা ও পেশাদারিত্বের জন্য বেপজা ও ইপিজেড কর্তৃপক্ষ আনসার সদস্যদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ভোররাতের এই অগ্নিকাণ্ড আবারও প্রমাণ করলো সংকটে আনসার বাহিনীর নিষ্ঠা ও সাহসিকতা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সম্পদ রক্ষায় সার্বক্ষণিক তৎপর রয়েছে, এই ঘটনা তারই আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স