ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

পর্দার বাইরে ও ভেতরে কেমন শাহরুখ-দীপিকার সম্পর্ক

  • প্রকাশের সময় : Nov 12, 2026 ইং
পর্দার বাইরে ও ভেতরে কেমন শাহরুখ-দীপিকার সম্পর্ক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউডে শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল দীপিকা পাড়ুকোনের। এরপর একের পর এক সফল ছবিতে জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন তারা। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও দুজনের মধ্যে গড়ে উঠেছে সুন্দর এক সম্পর্ক। শাহরুখের প্রতি দীপিকার রয়েছে গভীর শ্রদ্ধা ও আস্থা। অন্যদিকে দীপিকাকেও স্নেহ করেন বলিউডের এই সুপারস্টার।

দীর্ঘদিনের এই সম্পর্কের নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে সিদ্ধার্থ আনন্দের আসন্ন ছবি ‘কিং’-এর মাধ্যমে। ছবিটিতে আবারও একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও দীপিকাকে। বছরের পর বছর ধরে তাদের জুটি দর্শকদের উপহার দিয়েছে একাধিক স্মরণীয় সিনেমা।

প্রথম ছবি ও দারুণ সূচনা: ২০০৭ সালে ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। শাহরুখের বিপরীতে শান্তিপ্রিয়া ও স্যান্ডি—দুই চরিত্রে অভিনয় করে প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি। শাহরুখের রোমান্টিক অভিনয়শৈলী এবং দীপিকার সাবলীল উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। শুরুতেই জনপ্রিয়তা পায় তাদের জুটি।

বক্স অফিসে সাফল্যের ধারা: এরপর ছয় বছরের বিরতি। ২০১৩ সালে রোহিত শেঠির ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে আবারও একসঙ্গে পর্দায় হাজির হন তারা। ছবিতে শাহরুখ অভিনয় করেন রাহুল এবং দীপিকা মীনাম্মার চরিত্রে। রোমান্সের পাশাপাশি হাস্যরস, দুজনের বুদ্ধিদীপ্ত কথোপকথন ও ভিন্নধর্মী অভিনয় ছবিটিকে দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় করে তোলে। বক্স অফিসেও বড় সাফল্য পায় সিনেমাটি।

২০১৪ সালে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে আবারও জুটি বাঁধেন শাহরুখ-দীপিকা। এতে শাহরুখের চরিত্রের নাম ছিল চার্লি, আর দীপিকা অভিনয় করেন মোহিনী চরিত্রে। নাচ, বন্ধুত্ব, কমেডি ও ডাকাতির গল্পে নির্মিত ছবিটিতে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

অ্যাকশনে নতুন রূপ: দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবিতে নতুন রূপে ফেরেন এই জুটি। এবার রোমান্স কিংবা কমেডির পরিবর্তে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যায় তাদের। শাহরুখ অভিনয় করেন পাঠান এবং দীপিকা রুবাইনার ভূমিকায়। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

একই বছর শাহরুখের ‘জওয়ান’ ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যায় দীপিকাকে। ঐশ্বর্য রাঠোরের ভূমিকায় তার অভিনয় গল্পে আবেগঘন মাত্রা যোগ করে। পর্দায় উপস্থিতি তুলনামূলক কম হলেও চরিত্রটি দর্শকদের মনে দাগ কাটে।

আসন্ন ছবি ‘কিং’ ও ব্যক্তিগত বোঝাপড়া: এবার তাদের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে আবারও একসঙ্গে কাজ করছেন তারা। ছবির একটি গানের দৃশ্যে দুজনের অংশগ্রহণের খবরও ভক্তদের আগ্রহ বাড়িয়েছে। ২০২৬ সালের বড়দিনে ছবিটি মুক্তির কথা রয়েছে।

শুধু পর্দার সম্পর্ক নয়, ব্যক্তিগত জীবনেও শাহরুখের প্রতি আস্থার কথা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে দীপিকার আচরণে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও ‘কিং’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এ সময় শাহরুখ ও তার টিমের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন অভিনেত্রী। শুটিংয়ের সেই মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

শাহরুখ ও দীপিকার সম্পর্ককে ঘিরে প্রেমের কোনো বিষয় নেই; বরং তাদের মধ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ ও বন্ধুত্ব। দীর্ঘদিনের এই বোঝাপড়া পর্দায় তাদের অভিনয়েও প্রতিফলিত হয়। আর সে কারণেই প্রতিবার নতুন ছবিতে এই জুটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ