ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

শাকিবের সঙ্গে ফারিয়ার প্রেম, যা বললেন এই নায়িকা

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
শাকিবের সঙ্গে ফারিয়ার প্রেম, যা বললেন এই নায়িকা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার রসায়ন নিয়ে শোবিজ পাড়ায় একসময় কম জলঘোলা হয়নি। পর্দায় মাত্র একটি সিনেমায় (শাহেনশাহ) জুটি বাঁধলেও বিজ্ঞাপন, স্টেজ শো এবং বিভিন্ন ইভেন্টে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি ভক্তদের মনে সন্দেহের দানা বেঁধেছিল। অনেকেরই প্রশ্ন ছিল—শাকিবের সঙ্গে কি তবে গোপনে প্রেমে মজেছিলেন ফারিয়া? অবশেষে সেই পুরোনো গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে বিষয়টি নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন তিনি।পডকাস্টে প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়ে ফারিয়া বলেন, “না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।” তার এই স্পষ্ট বক্তব্যে শাকিব-ফারিয়া জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনে কার্যত জল ঢেলে দেওয়া হলো।‘শাহেনশাহ’ সিনেমার পর কেন আর এই জুটিকে বড় পর্দায় দেখা গেল না—এমন প্রশ্নের উত্তরে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও ধোঁয়াশা। তিনি বলেন, “এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। তবে এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।” পডকাস্টে ফারিয়া শুধু শাকিব প্রসঙ্গই নয়, নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং দুই দিনের কারাবন্দি জীবনের লোমহর্ষক অভিজ্ঞতার কথাও শেয়ার করেন।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স