ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

শাড়িতে নতুন রূপে ভক্তদের মুগ্ধ করলেন তটিনী

  • প্রকাশের সময় : Jul 25, 2026 ইং
শাড়িতে নতুন রূপে ভক্তদের মুগ্ধ করলেন তটিনী ছবির ক্যাপশন: জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী । ছবি: তটিনীর অফিসিয়াল ফেসবুক ওয়াল থেকে
1768459961horizontal2.png
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও নজর কাড়লেন তার নতুন সাজে। টকটকে লাল শাড়ি, কপালে লাল টিপ আর মিষ্টি হাসিতে ভক্তদের মন জয় করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সোনালি নকশার লাল শাড়ি পরে কয়েকটি ছবি প্রকাশ করেন তটিনী। লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার এবং খোঁপা করা চুলে তাকে দেখা গেছে একেবারে ঐতিহ্যবাহী সাজে।ঘরের ভেতরে তোলা ছবিগুলোতে কখনো মৃদু হাসিতে, কখনো চোখ নামিয়ে, আবার কখনো কানের কাছে হাত রেখে বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। ছবির সঙ্গে যুক্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ভালোবেসে সখী। সেই গানের কথার সঙ্গে মিল রেখে ক্যাপশনে লিখেছেন, আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।ছবি প্রকাশের পরপরই ভক্তদের ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর। অল্প সময়েই ছবিগুলোতে পড়ে অসংখ্য পছন্দ, মন্তব্য ও শেয়ার। অনেক অনুরাগী রবীন্দ্রনাথের গানের লাইন ধার করে লিখেছেন, আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।

নিজের স্বাভাবিক অভিনয় আর স্নিগ্ধ উপস্থিতির কারণে ছোট পর্দায় তানজিম সাইয়ারা তটিনী ইতোমধ্যেই আলাদা জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন সময় নান্দনিক সাজে ভক্তদের সামনে হাজির হওয়া এই অভিনেত্রী এবারও লাল শাড়ির মোহময় রূপে সবার নজর কেড়েছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স