ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ

  • প্রকাশের সময় : Nov 3, 2026 ইং
রাজনৈতিক জীবনে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে: জরিপ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে। সোমবার শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন ৩২ শতাংশ উত্তরদাতা। এক সপ্তাহ আগেও এই হার একই ছিল। দুই সপ্তাহ আগে তা নেমে এসেছিল ৩১ শতাংশে, যা ছিল তার সর্বনিম্ন।

মঙ্গলবারের কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৬ শতাংশ ভোটার। রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ। অর্থাৎ ডেমোক্র্যাটরা ৮ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তবে এক সপ্তাহ আগের জরিপে ব্যবধান ছিল ১১ পয়েন্ট।

জরিপের ফল বলছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রিপাবলিকানরা চাপে পড়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে ভোট দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন ৭৮ শতাংশ ভোটার। এ বিষয়ে ডেমোক্র্যাটদের ওপর আস্থা জানিয়েছেন ৪৩ শতাংশ, আর রিপাবলিকানদের ওপর ৩২ শতাংশ।

স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫০ শতাংশ বলেছেন, কংগ্রেস নির্বাচনে তাদের ভোট হবে ট্রাম্পের বিরুদ্ধে। মাত্র ১৩ শতাংশ বলেছেন, তাদের ভোট হবে ট্রাম্পের পক্ষে। আর ৩৩ শতাংশের মতে, ভোট দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প কোনো বিবেচ্য বিষয় নন।

ভোট দেওয়ার আগ্রহের দিক থেকেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। দলটির ৪৯ শতাংশ সমর্থক জানিয়েছেন, তারা ভোট দিতে খুবই আগ্রহী। রিপাবলিকান সমর্থকদের মধ্যে এই হার ৩৩ শতাংশ।

তবে জাতীয় পর্যায়ের এই জরিপ দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ সিনেট ও প্রতিনিধি পরিষদের আসন নির্ধারিত হয় অঙ্গরাজ্য ও নির্বাচনী এলাকাভিত্তিক ভোটের মাধ্যমে।

রয়টার্স/ইপসোসের এই জরিপে অনলাইনে ১ হাজার ৭৬৫ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছেন। জরিপের ভুলের সীমা ২ শতাংশ পয়েন্ট।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স