ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

যশোরে আনসার-ভিডিপির তৎপরতায় স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ

  • প্রকাশের সময় : Aug 30, 2026 ইং
যশোরে আনসার-ভিডিপির তৎপরতায় স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
যশোর জেলার মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপে  এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। গত ২৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সন্ধ্যার দিকে মনিরামপুর  উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গামহিষদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, ডাঙ্গামহিষদিয়া গ্রামের হাবিবুর রহমানের ১৫ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক স্কুলপড়ুয়া কন্যার সঙ্গে ঝিকরগাছা উপজেলার দৌলতপুর গ্রামের কাদের আলীর পুত্র প্রবাসী মো. হাসান আলীর বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। এই অনৈতিক ও বেআইনি আয়োজনের সংবাদ পেয়ে ১৫নং কুলটিয়া ইউনিয়ন দলনেতা মো. রবিউল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন নিবেদিতপ্রাণ আনসার-ভিডিপি সদস্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন এবং দ্রুত সেখানে পৌঁছান।

ঘটনাস্থলে পৌঁছে আনসার-ভিডিপি সদস্যরা উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন এবং বাল্যবিবাহের আইনি পরিণতিসহ অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ের ফলে কিশোরীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবনের ওপর এর মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের বিস্তারিত বোঝান। তাদের আন্তরিক ও দায়িত্বশীল প্রচেষ্টায় উভয় পক্ষ বাল্যবিবাহের আইনগত ঝুঁকি অনুধাবন করে বিয়ের আয়োজন বন্ধ করতে সম্মত হয়। 

পরবর্তীতে কন্যার পরিবারের পক্ষ থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে কোনো অবস্থাতেই বিবাহ দেওয়া হবে না মর্মে মুচলেকা ও লিখিত অঙ্গীকার ব্যক্ত করা হয়। এর মাধ্যমে একজন সম্ভাবনাময় মেধাবী স্কুলছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি আনসার ও ভিডিপি সদস্যদের এই প্রশংসনীয় উদ্যোগ, তাৎক্ষণিক তৎপরতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে তাদের কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের কার্যক্রম দেশব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করছে। জনগণের সঙ্গে সমন্বয় করে সামাজিক অনাচার প্রতিরোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিয়ত তারা নিরাপদ, সচেতন ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় জলিল হাওলাদার ২০ দিন কা

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় জলিল হাওলাদার ২০ দিন কা

ad300