ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

দিনাজপুর মেডিকেলে আনসারের তৎপরতায় হাতেনাতে পকেটমার আটক

  • প্রকাশের সময় : Jul 19, 2026 ইং
দিনাজপুর মেডিকেলে আনসারের তৎপরতায় হাতেনাতে পকেটমার আটক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের সাহসিকতায় এক পেশাদার পকেটমারকে হাতেনাতে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ১১টায় হাসপাতালের টহল ডিউটির দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার (পিসি) মো. আনিছুর রহমান এবং আনসার সদস্য টিএজিৎ রায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় লিফটের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা লক্ষ্য করেন, এক ব্যক্তি একজন রোগীর স্বজনের ব্যাগ থেকে টাকা চুরি করার চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে তারা অভিযুক্ত মো. রাসেল খান (২২)কে টাকাসহ হাতেনাতে আটক করেন। প্রাথমিকভাবে জানা যায়, তিনি একজন পেশাদার পকেটমার।

পরবর্তীতে আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের এমন তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপে একটি চুরির ঘটনা প্রতিরোধ সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, রোগী ও তাদের স্বজনদের নিরাপত্তা বিধান এবং হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য

মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য

ad300