ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া?

বড় দুঃসংবাদ দিলেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী, গোপনীয়তা রক্ষার অনুরোধ

  • প্রকাশের সময় : May 16, 2026 ইং
বড় দুঃসংবাদ দিলেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী, গোপনীয়তা রক্ষার অনুরোধ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দীর্ঘদিন ধরেই মৌনি রায় ও সুরজ নাম্বিয়ারের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা জল্পনা-কল্পনার মধ্যেই বড় দুঃসংবাদ নিয়ে সামনে এলেন ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী। দিলেন নিজেদের আলাদা হওয়ার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা।

বুধবার (১৪ মে) ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন নাগিন খ্যাত অভিনেত্রী মৌনি রায়। পোস্টে তিনি লিখেছেন, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গণমাধ্যমের অপ্রয়োজনীয় ও অনধিকারচর্চামূলক মনোযোগে আমরা হতাশ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার এবং বিষয়টি ব্যক্তিগত ও সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।

তিনি আরও জানান, বর্তমানে তারা এই পরিস্থিতি ব্যক্তিগতভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে সামাল দেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন। তবে তাদের বন্ধুত্বের স্মৃতি সবসময়ই বিশেষ হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যম ও ভক্তদের উদ্দেশে মৌনি রায় অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা বজায় রাখতে সাহায্য করুন এবং আমাকে বা সুরজকে নিয়ে কোনো মিথ্যা গল্প ছড়াবেন না।

পোস্টের ক্যাপশনে তিনি আরও লেখেন, এই কঠিন সময়ে আমাদের একটু ব্যক্তিগত সময় দিন। সব গণমাধ্যমকে বিনীত অনুরোধ, দয়া করে অতিরঞ্জিত বা ভিত্তিহীন খবর প্রকাশ করবেন না।

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘নাগিন’ ধারাবাহিকের প্রথম দুটি সিজনে ‘ইচ্ছাধারী নাগিন’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মৌনি রায়। যা তখন ভারত ও বাংলাদেশের ঘরে ঘরে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স